বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের *** সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার *** নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে তারেক রহমানের বিশেষ বার্তা *** আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা *** ভোট দিলেন প্রধান উপদেষ্টা *** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির

স্বামীর পর্নোকাণ্ড নিয়ে সিনেমা : মুখ খুললেন শিল্পা শেঠী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

২০২১ সালে পর্নো ভিডিও তৈরি এবং তা প্রকাশ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রার। যার কারণে দীর্ঘ ৬৩ দিন কারাগারেও কাটাতে হয়েছিল তাকে।

সেই ঘটনা নিয়ে বায়োপিক নির্মাণ করার উদ্যোগ নিয়েছিলেন রাজ কুন্দ্রা। শোনা যাচ্ছে, বায়োপিকে রাজ কুন্দ্রার চরিত্রে অভিনয় করবেন রাজ নিজেই। আর এর মাধ্যমে বলিউডেও অভিষেক হতে যাচ্ছে তার।

আরো পড়ুন: নুসরাতের শরীরী ভাঁজে ঘায়েল নেটদুনিয়া!

এই বায়োপিক প্রসঙ্গে প্রশ্ন করলে স্বভাবতই অস্বস্তিতেই পড়েন এই বলিউড সুন্দরী। সম্প্রতি সেই অস্বস্তির মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রার বায়োপিক প্রসঙ্গে প্রশ্ন করা হয় শিল্পাকে। শিল্পা বলেন,  'এই বিষয়ে আমি কিছু বলার মতো জায়গায় নেই।' খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।

কারাগার থেকে মুক্তি পেলেও সেই অন্ধকার সময়ের কথা ভুলতে পারেননি রাজ কুন্দ্রা। তাই নিজেই পরিকল্পনা করেন এই ঘটনা বড় পর্দায় তুলে ধরার। তবে এই বায়োপিকে কে কে অভিনয় করছেন এবং পরিচালক কে তা এখনও জানা যায়নি।

এসি/ আই. কে. জে/ 


শিল্পা শেঠী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250